বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় মাদক ও বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জুন ২০২৬, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, "উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।"
তিনি আরও বলেন, "গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার তিন আসামিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন।"
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন —
১. চিতলমারী উপজেলার মোল্লারকুল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. ইব্রাহীম শেখ (২৩),
২. কলাতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. নয়ন (২৩) এবং রুহুল আমিন শেখ।
এছাড়া জিআর মামলায় গ্রেফতার হয়েছেন —
৩. বড়বাড়িয়া চরপাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে ইমন শেখ (২৩)
৪. বাবুয়ানা গ্রামের ফুলমোহন পান্ডের ছেলে প্রণয় পান্ডে (২০)
এবং
৫. দড়ি উমাজুড়ি গ্রামের মৃত বরুণ মৃধার ছেলে বাধন মৃধা (২০)
দ্রুত বিচার আইনের ৪৬(২৫) ধারায় গ্রেফতার চারজন হলেন —
৬. হিজলা গ্রামের মোস্তফা মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩০),
৭. নূর মোহাম্মদের ছেলে সেকেন্দার আলী (২৮),
৮. সেলিম মল্লিকের ছেলে দীন ইসলাম মল্লিক (২৬)
এবং
৯. কামাল কাজীর ছেলে হাবিবুল্লাহ কাজী (২৭)।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সকল গ্রেফতারকৃত আসামিকে চিতলমারী থানা থেকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।
