News cover
7 hours ago

জকিগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ লক্ষী নারায়ণ চক্রবর্তীর ওপর ডাকাতি

generalpublished21 views

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সরকারি হাসপাতালের সাবেক চিকিৎসক, নাজমা ফার্মেসীর মালিক এবং কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ লক্ষী নারায়ণ চক্রবর্তী ডাকাত দলের কবলে পড়েছেন। ডাকাতরা অস্ত্র মুখে তাকে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়েছে।

গতকাল রাতে আনুমানিক ৯টার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি যখন নিজ বাড়িতে ফিরছিলেন, তখন হাজারীচক রাস্তায় একদল সশস্ত্র ডাকাত তাকে চারপাশ থেকে ঘেরাও করে। ডাকাত দল তার কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ সবকিছু লুট করে নেয়। তবে ডাকাতদের হাত থেকে তিনি কোনোমতে প্রাণে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন।

এলাকার অত্যন্ত সুপরিচিত ও সজ্জন এই ব্যক্তিত্বের ওপর এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে জকিগঞ্জ থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে যেন দ্রুত তদন্তের মাধ্যমে এই ডাকাত দলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.