News cover
12 hours ago

কোটালীপাড়া উপজেলা থেকে গ্রেফতার তুষার গাইন

generalpublished1 view

তুষার গাইন কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের সন্তান, গত ২৭ জুলাই তাকে তার উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। তুষার গাইন ওইদিন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়েছিলেন এক সনাতন ধর্মাবলম্বী নাবালিকা, যিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন, তাকে নিরাপদে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে উপস্থিত হয়েছিলেন।

পূর্বে থেকেই একটি চক্র দীর্ঘ দিন যাবত তুষার গাইনকে ফাঁসানোর পরিকল্পনা করে আসছিল।

তুষার গাইন দীর্ঘদিন ধরে অন্যায়, বৈষম্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই তিনি একটি মহলের বিরাগভাজন হয়ে ওঠেন। সেই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে একটি মামলায় তাঁকে জড়িয়ে দেওয়া হয়েছে।

যে ঘটনাকে কেন্দ্র করে তাঁকে অভিযুক্ত করা হয়েছে, সেই ঘটনার সঙ্গে তুষার গাইনের কোনো সম্পৃক্ততা ছিল না,এমনকি তিনি এ বিষয়ে অবগতও ছিলেন না।

তুষার গাইন একজন সাহসী, প্রতিবাদী ও সনাতন সমাজের অধিকার আদায়ে সক্রিয় কণ্ঠস্বর। তাই তাঁর কণ্ঠ রুদ্ধ করার উদ্দেশ্যেই তাঁকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে।

এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। ন্যায়বিচারের স্বার্থে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।

Community Trust Score: 100%
Uzzwal Dhali
Dip Kar
+2
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.