News cover
1 hour ago

কতোটা ঝুকিপূর্ণ ছিলো মতিঝিলের মেট্রোরেল স্টেশনে উদ্ধার হওয়া বোমাটি

generalpublished8 views

নিজস্ব প্রতবেদক: রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ছাতার ভেতর লুকানো একটি শক্তিশালী ও ঝুঁকিপূর্ণ আইইডি (পাইপ বোমা) উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে এটি নিষ্ক্রিয় করে। মূলত সনাতনীদের উল্টো রথযাত্রাকে লক্ষ্য করে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এটি সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​উদ্ধারকৃত আইইডিটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল, যার ভেতরে ১ থেকে ১.৫ কেজি সালফার এবং প্রচুর লোহার বল বা স্প্লিন্টার ঠাসা ছিল। ছাতার রিলিজ সুইচের সঙ্গে বৈদ্যুতিক সার্কিট সংযুক্ত থাকায় ছাতাটি খুললেই এটি বিস্ফোরিত হওয়ার কথা ছিলো। এটি বিস্ফোরিত হলে বড়ো ধরনের হতাহতের ঘটনা ঘটতো বলে সবাই ধারনা করছে।

সঠিক সময়ে ছাতাটি উদ্ধার হওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন হাজার হাজার সনাতনী। সনাতনীরা বলেন, জগন্নাথের কৃপায় তারা এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

উদ্ধার হওয়া বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে মিরাজ আহমেদ নামে এক পথচারী আহত হন, যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

Community Trust Score: 100%
Uzzwal Dhali
+1
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.