News cover
9 hours ago

মার্শাল আর্ট শেখানোর আড়ালে উগ্রবাদ: যাত্রাবাড়ী থেকে ৬ জন গ্রেপ্তার

generalpublished4 views

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মার্শাল আর্ট শেখানোর আড়ালে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামের একটি প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষকসহ ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার হওয়া ৬ জন হলো এফসিএস-এর প্রধান প্রশিক্ষক শাহ আমানত সা‌বির, হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মো. আবিদুর রহমান এবং মো. বায়েজিত। গতকাল যাত্রাবাড়ীর কোনাপাড়া বালুর মাঠ এলাকায় মার্শাল আর্টের নামে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণ চালানোর সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। পুলিশ বলছে, তারা বেশ কিছুদিন ধরে নজরদারিতে ছিল। গোয়েন্দা তথ্যে জানা যায়, এই মার্শাল আর্ট প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কার্যক্রমও চালানো হচ্ছিল। গ্রেপ্তার হওয়া সবাইকেই জিজ্ঞাসাবাদ করে তাদের কর্মকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ বলছে, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে জঙ্গিবাদবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তারা সব সময় সক্রিয়ভাবে নজরদারি করছেন যেন জঙ্গিবাদীরা যেন দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে।

Uzzwal Dhali
Dip
+2
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.