News cover
12 hours ago

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ভাড়াটিয়া তরুণীকে ধ'র্ষণের চেষ্টা

generalpublished7 views

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ভাড়াটিয়া তরুণীকে ধ'র্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্থানীয় একটি ধানের মিলে আটকে রেখে নির্মমভাবে মারধর ও শারীরিক নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে।

গত ১৯ জুলাই (রোববার) বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের বালিয়াকান্দা এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

এই ঘটনায় চরম নিরাপত্তা হীনতায় থাকা ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে অভিযুক্ত তামিমসহ (১৮) ৭ জনকে বিবাদী করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী বালিয়াকান্দা এলাকার তারামিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। এরপর থেকেই বাড়ির মালিকপক্ষের নাতি তামিমসহ কয়েকজন তাকে বিভিন্ন উপায়ে কুপ্রস্তাব, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিনিয়ত হয়রানি করে আসছিল।

একপর্যায়ে অভিযুক্ত তামিম ওই তরুণীর মোবাইল নম্বর ও ফেসবুক আইডি সংগ্রহ করে একাধিকবার উত্ত্যক্ত করে এবং ধ'র্ষণের চেষ্টা চালায়।

নিরুপায় হয়ে তরুণী বিষয়টি বাড়ির অন্য একজন সদস্যকে জানালে তিনি কোনো বিচার পাননি, উল্টো চরম ক্ষিপ্ত হয়ে ওঠে তামিম ও তার সহযোগীরা।

গত ১৭ জুলাই গভীর রাতে তরুণীর কক্ষের বাইরে অভিযুক্তদের উঁকিঝুঁকি দেওয়ার প্রতিবাদ করায় তাকে চুল ধরে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসা হয় এবং কয়েকজনে মিলে একটি ধানের মিলের কক্ষে আটকে রেখে অমানুষিক শারীরিক নির্যাতন চালায়।

এমনকি এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

বর্তমান আপডেট....

ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে সিরাজদিখান থানা পুলিশ। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও সচেতন মহল..!

Uzzwal Dhali
Dip Kar
+2
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.