News cover
21 days ago

নাটোরে ৫ হিন্দু পরিবারের বাড়িতে চাঁদার চিঠি, টাকা না দিলে হত্যার হুমকি

generalpublished21 views

নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় পাঁচটি হিন্দু পরিবারের বাড়িতে চাঁদা দাবি করে হু'মকির চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা না দিলে পরিবারের সদস্যদের হ'ত্যার হুমকি দেওয়া হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে পুলিশ চিঠিগুলো জব্দ করে তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, চিঠিতে উল্লেখ করা নম্বরটি বন্ধ পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Uzzwal Dhali
Dip Kar
Prosenjit Bhattacharja
+4
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.