বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হ'ত্যা'কা'ণ্ডে'র শিকার হয়েছেন বলে জানিয়েছে RAB 11
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে নিহতের ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আজ দুপুরে RAB জানায়, পদুয়ার বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা সামনে নামার পর একটি সিএনজিতে ওঠেন বুলেট। ওই সিএনজিতে আগে থেকেই অবস্থান করছিল ছিনতাইকারীরা।
সামনে ছিলো চালকসহ দুজন আর পেছনে ছিলো দুজন। আর একজন হলেই ছেড়ে দেবে বলে বুলেটকে বসতে বলে সিএনজি চালক। পরে চলন্ত অবস্থায় তাকে জিম্মি করে ছিনতাই করা হয়। ছিনতাই শেষে ছিনতাইকারীদের আঘাত ও চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিলো। RAB জানায়, আধুনিক প্রযুক্তির সহায়তায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন —
১. রাহাত হোসেন জুয়েল
২. সোহাগ
৩. ইসমাইল হোসেন জনি
৪. মোঃ সুজন
৫. ইমরান হোসেন হৃদয়
হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা, সুইস গিয়ার, চাপাতি, হাতুড়িসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

So sad