News cover
21 days ago

পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন চিন্ময় প্রভু

generalpublished23 views

হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা পৃথক দুই মামলায় চিন্ময় প্রভু জামিন পেয়েছেন। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র।

তাঁর জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (২ আগস্ট) রুল অ্যাবসলিউট ঘোষণা করে জামিন মঞ্জুর করেন।

তবে সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন থাকায় আপাতত তিনি কারামুক্তি পাচ্ছেন না।

আদালতে চিন্ময় প্রভুর পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন শুনানি করেন।

Uzzwal Dhali
Pavani Syamakanta Devi Dasi
Dip Kar
+5
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.