News cover
5 hours ago

শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভাঙার হুমকি এবং ছবি অবমাননার বিরুদ্ধে ইসকন বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

generalpublished28 views

গাইবান্ধা জেলার অন্তর্গত পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা-গোবিন্দ ও কালী মন্দিরে নির্মাণাধীন মর্যাদাপুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভাঙার হুমকি এবং ছবি অবমাননার বিরুদ্ধে ইসকন বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ লিপি প্রকাশ করেছেন। উক্ত প্রতিবাদ লিপিটি হুবহু তুলে ধরা হলো।

"সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি এবং একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মিছিলে শ্রীরামচন্দ্রে ছবিতে জুতাপেটা করার মতো চরম ধৃষ্টতাপূর্ণ ও অবমাননাকর ঘটনার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করছে আন্তর্জাতিক কৃষ্ণভানামৃত সংঘ (ইসকন), বাংলাদেশ

দেশজুড়ে পরিকল্পিত একটি নির্দিষ্ট সাম্প্রদায়িক চক্র সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশের আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র।

ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি নিম্নরূপ:
অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি: ভগবান শ্রীরামচন্দ্রের ছবিতে জুতাপেটা করে সনাতন ধর্মের অবমাননাকারী এবং মন্দিরে বিগ্রহ ভাঙার হুমকিদাতা দুষ্কুতকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নিরাপত্তা নিশ্চিতকরণ: গাইবান্ধার পলাশবাড়ী রাধাগোবিন্দ মন্দিরসহ দেশের সকল উপসনালয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সাম্প্রদায়িক অপশক্তি দমন: দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে এ ধরনের চরমপন্থী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর হস্তে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

ইসকন বাংলাদেশ দেশের সর্বস্তরের অসাম্প্রদায়িক নাগরিক সমাজ, রাজনৈতিক দল এবং সচেতন জনগণকে এই ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

আমরা আশা করি, সরকার ও প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সনাতনীদের স্বস্তি ও দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।"

Community Trust Score: 100%
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.