News cover
14 hours ago

শ্রীরামচন্দ্রের প্রতিমা নির্মাণে বাঁধা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাবিতে সমাবেশ

generalpublished15 views

গাইবান্ধার পলাশবাড়ীতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিমা নির্মাণে বাঁধা প্রদান এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতনী শিক্ষার্থীবৃন্দ "প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি" পালন করেছেন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই প্রতিবাদী র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহিদ বুদ্ধিজীবী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি একটি জোরালো প্রতিবাদী রূপ পরিগ্রহ করে। সমাবেশে সাম্প্রতিক সময়ে শ্রীরামচন্দ্রের প্রতিমা নির্মাণে বাধা সৃষ্টির ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্মীয় অবমাননার বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।

​সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ রাষ্ট্রের কাছে বেশ কিছু যৌক্তিক ও জরুরি দাবি পেশ করেন। তারা অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ও অবমাননাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়। এর পাশাপাশি, দেশের যেকোনো প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়। একই সাথে, বাংলাদেশে বসবাসরত সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও জানমালের সুরক্ষার দাবিও জানানো হয়। পাশাপাশি, একটি স্বাধীন ও কার্যকর 'সংখ্যালঘু কমিশন' গঠনের দাবিও সমাবেশ থেকে জোরালোভাবে উত্থাপন করা হয়। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যেকোনো ধরণের ধর্মীয় বিদ্বেষ ও বাধা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে তারা সর্বদা ঐক্যবদ্ধ থাকবেন।

Community Trust Score: 100%
Uzzwal Dhali
+1
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.