News cover
8 hours ago

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে ৪ স্কুলছাত্রী নিখোঁজ

generalpublished12 views

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে একই স্কুলের চার সনাতন ধর্মাবলম্বী স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে একসাথে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর রাত পর্যন্ত তারা আর ঘরে ফেরেনি। একই সাথে চার ছাত্রীর নিখোঁজের এই ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও পরিবারের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিখোঁজ ছাত্রীরা হলেন—উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের কন্যা শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের কন্যা মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের কন্যা ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের কন্যা সুজতি রানী দেবনাথ (১৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ স্থানীয় সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সুজতি দেবনাথ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তারা একসাথে বাড়ি থেকে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। তবে প্রাইভেটের সময় পার হয়ে যাওয়ার পরও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে যোগাযোগ করেও রাত পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

একই গ্রামের এবং একই বিদ্যালয়ের চার কিশোরী ছাত্রী একসাথে নিখোঁজ হওয়ার পেছনে কোনো পরিকল্পিত সুসংগঠিত চক্রের হাত রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় সচেতন সমাজ ও সনাতনী সম্প্রদায়ের মনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

Community Trust Score: 100%
Uzzwal Dhali
+1
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.